Eibela News আজ শনিবার | ১৩ জুন ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেটে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৩৪

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে বিস্ফোরক দ্রব‌্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব ও বিজিবির যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে অভিযান পরিচালনা করে।

তল্লাশিকালে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য সোমবার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিলেট থেকে আরো পড়ুন