Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

মন্ত্রী হলেন সিলেটের আরিফ-মুক্তাদির

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৩৭

শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রীসভার সদস্যরা। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রীসভায় সিলেট বিভাগ থেকে  ঠাঁই পেয়েছেন দু’জন। তারা হলেন, সিলেট-১ (সদর-নগর) আসনের খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ) আসনের আরিফুল হক চৌধুরী। 

এদের মধ‌্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। 

অন‌্যদিকে খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। 

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনের মধ‌্যে ১৮টিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে সংসদ সদস‌্য নির্বাচিত হয়েছেন। অপর আসনে বিএনপি জোট শরিক দলকে ছাড় দেওয়ায় সেখানে ধানের শীষের কোন প্রার্থী ছিল না।

 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন