Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিকৃবির উপাচার্যের বিরুদ্ধে ক্যাম্পাসে মানববন্ধন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৩১

সিলেট কৃষি বিশ্ববিদ‌্যালয়ের (সিকৃবি) উপাচার্য ড. আলিমুল ইসলামের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষককে মারধরের অভিযোগে ক‌্যাম্পাসে মানববন্ধন হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ক‌্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ব‌্যানারে বিএনপিপন্থিদের উদ‌্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ-সময় তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের পর থেকে উপাচার্য বিভিন্ন সময় স্বেচ্ছায় নিয়োগ দিতেন। যা ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালার পরিপন্থি।

বিগত সময়ে বারবার এ নিয়ে অভিযোগ তুললেও অন্তবর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত উপাচার্যের কাছ থেকে তারা সদুত্তর পাননি বলে সাদা দলের শিক্ষকরা অভিযোগ করেন।

মানববন্ধনে শিক্ষকরা উপাচার্যের নানা অনিয়ম ও দুর্নীতির আইনি প্রক্রিয়ায় তদন্ত দাবি করেন।

উল্লেখ‌্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ‌্যালয়ে শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক অনিয়ম-দুর্নীতি নিয়ে উপাচার্যপন্থি ও সাদাদলের শিক্ষকদের মধ‌্যে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন।

কৃষিবিদ্যা ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক আহত হওয়ার প্রতিবাদেই মূলত সোমবার ক‌্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।

দিকে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে উপাচার্য আলিমুল ইসলাম বলেন, নিয়োগের ক্ষেত্রে কোয়ালিটির দিক থেকে ছাড়া দেওয়ার কেনো উপায় নাই। সাদা দলের অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

তিনি বলেন, নিয়োগ বোর্ডের নীতিমালা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

 

সিলেট থেকে আরো পড়ুন