Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেটে মঙ্গলবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:২০

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে যখনই কাজ শেষ হবে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে।
সাময়িক এ অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

 

সিলেট থেকে আরো পড়ুন