Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল ও সাধারণ সম্পাদক জুবের

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৫৯

সিলেট জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল ও সাধারণ সম্পাদক পদে মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোটের প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন। এসময় দুই সহকারি নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল হেলাল ও মো. কাওছার জুবায়ের উপস্থিত ছিলেন।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আদালত প্রাঙ্গণের আইনজীবী সমিতির ২ নম্বর বার হলেও ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ হয়।

এরপর ভোটগণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম।

তিনি বলেন, সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

প্রাথমিকভাবে তফসিল অনুযায়ী গত ১৫ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে জাতীয় সংসদ নির্বাচনের জন‌্য পুন:তফসিল করে ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন চূড়ান্ত হয়।

অন‌্যান‌্য পদে যারা নির্বাচিত হলেন:

সিনিয়র সহ-সভাপতি পদে পান্না লাল দাশ, সহ-সভাপতি পদে আব্দুস সোয়েব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মো. আব্দুল মুকিত অপি, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. হেদায়েত হোসেন তানবীর, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরি সম্পাদক পদে ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার পদে সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারি নির্বাচন কমিশনার পদে আবুল কালাম আজাদ রিপন ও নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া জেরীন চৌধুরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সহ-সম্পাদকের তিনটি পদে মো. জাহিদুল হক জাবেদ, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ও জিয়াউল হক মোস্তাক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস‌্য পদে যথাক্রমে মো. ইরফানুজ্জামান, মো. আতিকুর রহমান, এ এস এম আব্দুল গফুর, মো. আনোয়ার হোসেন, এ কে এম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও মো. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।

 

সিলেট থেকে আরো পড়ুন