বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই দু’দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ বোঝাপড়া যৌথভাবে বাস্তবায়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা এগিয়ে নিতে খলিলুরের সঙ্গে একযোগে কাজ করার প্রয়াস ব্যক্ত করেছেন।
স্বদেশ থেকে আরো পড়ুন