সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে র্যাব ও বিজিবির যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল এবং ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য সোমবার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.