Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেট-৫: পোস্টাল ভোটে আটকে আছে আবুল হাসানের জয়

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:২০

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৬ হাজার ২৩০ ভোটে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। এ আসনে বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫৮টি ভোট কেন্দ্রের ফলাফলল অনুযায়ী, ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এতে করে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ৬২৩০ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।

প্রার্থীদের নির্বাচনী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সিলেট জেলা প্রশাসক অফিস (পোস্টাল ভোট) কেন্দ্রের রেজাল্ট ব্যাতীত দেওয়াল ঘড়ির প্রার্থী বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। পোস্টাল ভোট এখনও গণনা শুরু হয়নি।

 

সিলেট থেকে আরো পড়ুন