সিলেট-৪ আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট। অর্থাৎ আসনটিতে ১ লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।
বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। এই অবহেলিত অঞ্চলের উন্নয়নে দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার নির্দেশে এই আসনে প্রার্থী হই। এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশাল ব্যবধানে নির্বাচিত করেছে। বেগম খালেদা জিয়া তথা বিএনপির প্রতি তারা যে আস্তার প্রতিদান দিয়েছে আমি আমার কাজের মাধ্যমে এই এলাকার সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকবো, ইনশাল্লাহ। পাশাপাশি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাচ্ছি।’
সিলেট থেকে আরো পড়ুন