Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, কোন আসনে কত

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দিনভর চলা এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিলো তুলনামূলক কম। দিন শেষে সিলেটের ৬ আসন মিলিয়ে ভোট পড়েছে গড়ে ৪৮.১৫ শতাংশ।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেট-১ আসনের সদর উপজেলায় ৫৫.৮৯ শতাংশ, সিলেট মহানগর-১ এলাকায় ৪০ শতাংশ, সিলেট মহানগর-২ এলাকায় ৪১.১৮ শতাংশ, সিলেট মহানগর-৩ এলাকায় ৪৩.০৬ শতাংশ, সিলেট মহানগর-৪ এলাকায় ৪৯.৯৬ শতাংশ ভোট পড়েছে।

সিলেট-২ আসনের ওসমানীনগর উপজেলায় ৪২.২৭ শতাংশ, বিশ্বনাথ উপজেলায় ৪৯.৫৬ শতাংশ ভোট পড়েছে।

সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলায় ৪৪.৬৭ শতাংশ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪৭.২০ শতাংশ, বালাগঞ্জ উপজেলায় ৫৩. ১৯ শতাংশ ভোট পড়েছে।

সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৫.০১ শতাংশ, গোয়াইনঘাট উপজেলায় ৫৩. ১৪ শতাংশ, জৈন্তাপুর উপজেলায় ৫০.১১ শতাংশ ভোট পড়েছে।

সিলেট-৫ আসনের কানাইঘাট উপজেলায় ৪৯.৪৬ শতাংশ, জকিগঞ্জ উপজেলায় ৫৪.৭২ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলায় ৪৬ শতাংশ ও বিয়ানীবাজার উপজেলায় ৪২.৩৪ শতাংশ ভোট পড়েছে।

 

সিলেট থেকে আরো পড়ুন