Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সিলেটে তিনটি আসনে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৫৭

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ‌্যে রাত সাড়ে ৬টা পর্যন্ত তিনটি আসনের কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনটি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন।

সিলেট-১ আসনে ৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষে খন্দকার আব্দুল মুক্তাদির ৮২৮ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি।

সিলেট-২ আসনের ৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১ হাজার ৭৫২ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি ২৮৯৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী, দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলী পেয়েছেন ১ হাজার ৭৫২ ভোট। এই আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি।

সিলেট-৬ আসনে ১৯২টি ভোট কেন্দ্রের মধ‌্যে ১৫টির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের এমরান আহমদ চৌধুরী ৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৪৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৬ হাজার ১৩২ ভোট।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, এখন তাদের হাতে কোন কেন্দ্রের ফলাফল পৌঁছেনি। এরপর তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন।

 

সিলেট থেকে আরো পড়ুন