Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সুনামগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ০০:২৭

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।

দিরাই থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে শিশির মনিরের প্রচারের গাড়িটি তাড়ল এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গাড়িটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘দিনব্যাপী নির্বাচনি প্রচারণা শেষে জামায়াত প্রার্থীর নির্বাচনি গাড়িটি যখন দিরাইয়ের তাড়ল এলাকায় আসে, তখন দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। হামলাকারীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সিলেট থেকে আরো পড়ুন