Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবিগঞ্জে এনসিপির ১৩ নেতার পদত্যাগ

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১২:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

বুধবার তারা পদত‌্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

 

সিলেট থেকে আরো পড়ুন