Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

'হ্যাঁ-না' ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই: ডিসি ইলিয়াস মিয়া

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ২৩:৩১

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে 'হ্যাঁ-না 'ভোট প্রদানে আমার কোনো আপত্তি নেই। আমি 'হ্যাঁ'ও বলবোনা, 'না'ও বলবোনা, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬  উপলক্ষে দোয়ারাবাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন 'না'তে ভোট দিলে ভালো, তাহলে 'না'তে দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁ'তে দিবেন। এই অধিকার জনগণের, জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বলতে চাই, জানাতে চাই। যাতে লোকজন বলতে না পারে, আমরা না জেনে ভোট দিয়েছি। তবে হ্যাঁ'তে কিছু বিষয় আছে যা জনগণের কল্যাণে প্রয়োজন। 

এদিকে গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকার রাষ্ট্রিয়ভাবে প্রচারণা চালালেও জেলা প্রশাসক গণভোটের 'হ্যাঁ'-'না' নিয়ে কেনো মন্তব্য করবেননা, তা জনগনের ইচ্ছে। এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। আমার বিষয়টা ভিন্ন।'

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।

বক্তব্য রাখেন- সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের এনপিপি মনোনীত প্রার্থী আজিজুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেখানে সরকার 'হ্যাঁ'র পক্ষে প্রচারণা চালাচ্ছে। সেখানে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বক্তব্যে 'হ্যাঁ' ভোট প্রদানে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

 

সিলেট থেকে আরো পড়ুন