Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ২৩:৪৮

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
কামরুলকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।

এর আগে, আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে দলের মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। সবশেষ কামরুলকে চূড়ান্ত মনোয়ন দেওয়া হলো।

চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির বিষয়ে কামরুল বলেন, ‘দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’ এ সময় তিনি সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে, জেলার দুজন প্রার্থী মনোনয়ন দেওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে বিএনপি।

একইভাবে সিলেট-৬ আসনে দুজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এই দুই আসনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানা যায়নি।

 

সিলেট থেকে আরো পড়ুন