Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১১:২১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাখালী বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তবে ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে এবং তারাই তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে তিনি নিজেও আহত হয়েছেন বলে দাবি করেন। 
অন্যদিকে পাভেল আহমেদ বলেন, থানা পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী বাজারের বিএনপি কার্যালয়ে সভা চলাকালে রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এটি রাজনৈতিক নয়, বরং গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরেই সংঘর্ষ হয়েছে। বাজারসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে।

 

সিলেট থেকে আরো পড়ুন