Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৬:৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গত ৪ জানুয়ারি দুটি পৃথক অভিযোগ জমা পড়ে। প্রথম অভিযোগটি করেন নবীগঞ্জের ওসমানী রোড এলাকার বাসিন্দা জিতু মিয়া সেন্টু।

অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় ড. রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

দ্বিতীয় অভিযোগটি করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান। এতে উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকাতেও একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। উভয় অভিযোগের সঙ্গে ঘটনার প্রমাণ হিসেবে ছবি সংযুক্ত করা হয়েছে।

গত ৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে লিখিত সুপারিশ কেন পাঠানো হবে না—সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সিলেট থেকে আরো পড়ুন