Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সিলেট

মৌলভীবাজারের কমলগঞ্জে বাঁশঝাড়ে মিললো গুলিসহ দুই এয়ারগান

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ২০:১৩

মৌলভীবাজারের কমলগঞ্জের এক বাঁশঝাড় থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জের পাত্রখোলা গ্রামের ন্যাশনাল টি এস্টেটের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও এয়ারগান দুটি উদ্ধার করা হয়েছে।

এসময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে একটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলি কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে নিজেদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ৩৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটোর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ গুলিসহ ৩১টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

 

সিলেট থেকে আরো পড়ুন