Eibela News আজ মঙ্গলবার | ২৬ মে ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

খেলাধুলা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা পেতে যদি-কিন্তুর জটিল সব সমীকরণের সামনে ছিল অস্ট্রেলিয়া। যদিও শেষ পর্যন্ত প্রকৃতি তার রায় দিয়ে দিয়েছে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ। আর তাই সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। এক পয়েন্ট ভাগাভাগি হওয়াতেই এখন আর কোনও সমীকরণের মূল্য থাকছে না।

চেন্নাইয়ে বৃৃষ্টিতে টসটাও করা যায়নি। তাতে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে পরের পর্বের টিকিট কেটেছে সিকান্দার রাজার দল। আর বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। শুক্রবার ওমানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও সিকান্দার রাজার দলকে আর টপকাতে পারবে না অস্ট্রেলিয়া।

সিকান্দার রাজার নেতৃত্বে এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট বা দ্বিতীয় পর্বে উঠলো জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট ইতিহাসে যা নতুন মাইলফলক।

অন্যদিকে, ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য এটি লজ্জাজনক অধ্যায়। এর আগে শুধু ২০০৯ সালেই গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল তারা। 

 

খেলাধুলা থেকে আরো পড়ুন