Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

খেলাধুলা

প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৫৫

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ব্যক্তিগত কারণে তিনি এই দায়িত্বে থাকতে  আর আগ্রহী নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলে সেকথা জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কথা বিবেচনা করছে বিসিবি।

এ বিষয়ে গণমাধ্যমকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’ 

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

 

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন