Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

খেলাধুলা

সব ম্যাচ জিতে সুপার এইটে প্রোটিয়ারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৫১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অপরাজিত থেকেই খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১২২ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে।  

পরের পর্ব নিশ্চিত হওয়ায় একাদশে চার পরিবর্তন আনে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দেওয়া হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা।

আমিরাতের ইনিংসের শুরুটা ছিল শ্লথ গতির। আরিয়ানশ শর্মা (১৩) ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম (২২) উদ্বোধনী জুটিতে দলকে এগিয়ে নেন। তবে করবিন বশ ও জর্জ লিন্ডের আঘাতে ভেঙে যায় সেই জুটি। এরপর লড়াই করার মতো সংগ্রহ গড়ার আশা টিকে ছিল মূলত আলিশান শরাফুর ব্যাটে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ধীরে ধীরে গতি হারায় আমিরাতের ইনিংস। ৩৮ বলে ৪৫ রানে বিদায় নেন শারাফু। তার পর শেষ চার ওভারে মাত্র ২০ রান যোগ করতে পারে দলটি। ১২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন বশ। ২৮ রানে ২টি নেন আইনরিখ নর্কিয়া।  

ইনিংস বিরতিতে বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ ছিল। বিরতির পর ব্যাট করতে নেমে দ্রুত সূচনা এনে দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। মাত্র ১১ বলে ২৮ রান করে ফেরেন তিনি। বেশিক্ষণ থিতু হননি কুইন্টন ডি ককও (১৪)। 

এরপর রায়ান রিকেলটন (৩০) ও ডেওয়াল্ড ব্রেভিস (৩৬) রান তোলার গতি ধরে রাখেন। জয়ের মঞ্চ গড়ে রায়ান রিকেলটন ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। জয়ের কাছে থাকা অবস্থায় ব্রেভিসও ফেরেন ২৫ বলে ৩৬ রানে। তার ইনিংসে ছিল ১টি চার ও ৩টি ছক্কা। ৪ উইকেট হারালে তার পর ১৩.২ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন ত্রিস্টান স্টাবস (৬*) ও জেসন স্মিথ (৩*)।  

 

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন