Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

সিলেট

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মক্তবের আরবি শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ১৯:৫৫

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আশিক মিয়া (২০) নামে মক্তবের এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশিক মিয়া বানিয়াচং থানার হিয়ালা এলাকার শের আলীর ছেলে এবং বানিয়াচং থানায় গত ১৮ ডিসেম্বর দায়েরকৃত একটি ধর্ষণ মামলার (নং ২০) আসামি।

র‌্যাব জানায় আশিক মক্তবে আরবি পড়াতেন। সেই সুবাদে গত ১৫ ডিসেম্বর রাত ৯টায় শিশুটিকে তার ঘরে পানি নিয়ে যেতে বললে শিশুটি তাই করে। শিশুটি পানি নিয়ে এলে আরও আরেকজন তার হাতমুখ চেপে ধরে এবং অপরজন তার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। তখন আশিক শিশুটিকে ধর্ষণ করেন।

হঠাৎ শিশুটির মুখ থেকে গামছা সরে গেলে তার চিৎকার শুনে দ্রুত পরিবারের লোকজন আশিকের ঘরে উপস্থিত হন। এসময় ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আক্রান্তের পরিবার মামলা করতে চাইলে অভিযুক্তরা তাদের হত্যা হুমকি দিলে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং মামলা থেকে বিরত থাকেন। কিন্তু শিশুটির অবস্থার অবনতি হলে তারা তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বানিয়াচং থানায় মামলা দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

আশিক মিয়াকে বানিয়াচং থানায় হস্তান্তরের বিষয়টি শিকার করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সিলেট থেকে আরো পড়ুন