জাতীয় সংসদ নির্বাচন
প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৮
জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন প্রশ্নে কোনো ধরনের বাঁধা বা রক্তচক্ষু দমিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।' তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অতীতেও কোনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। পরিষ্কার বলে দিতে চাই, এলাকার স্বার্থে, জনগণের অধিকার আদায়ে আমি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করব না।
সোমবার বাদ মাগরিব জকিগঞ্জ বাবুর বাজারে ফুটবল মার্কার সমর্থনে বিশাল সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না, বরং সেই রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো দক্ষ জনবল। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নিজে যেমন উপকৃত হবে তেমনি, পরিবার-সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, হয়রানি-হানাহানি, হিংসা, বিদ্বেষ পরিহার করে পরিবার-সমাজে শান্তি-স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখব। হিংসা ব্যক্তি- পরিবার সমাজকে ধ্বংস করে দেয়।
চাকসু মামুন বলেন, ভোট হলো একটি পবিত্র আমানত। জনগণ তাদের সেই পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। সবার সহযোগিতা নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের একটি মডেল এলাকা বানাতে চাই।
তিনি আরও বলেন, ফুটবলের গণজোয়ার দেখে একটি মহল পরিকল্পিত ভাবে অপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের জবাব দিবে।
বাবুর বাজার এলাকার বিশিষ্ট মুরব্বি মন্তজির আলীর সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ,
কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওয়েছ আহমদ, সমাজ সেবক কিশোর বিশ্বাস, ময়নুল ইসলাম, আব্দুল আহাদ প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন