Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান | ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:৫৭

ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ জন্য ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

সোমবার (ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, ব্যাংকের জন্যে ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা আসতে পারে, সেগুলো সমঝোতা করতে হবে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নৈতিকতা নিশ্চিত করতে হবে।

জানা গেছে, রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকে ২ কোটি গ্রাহকের আমানত রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যার বিপরীতে তাদের ঋণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১৫ দশমিক ৩৪ শতাংশে। তবে আগামী বছর তা এক অঙ্কের ঘরে নিয়ে আসা হবে বলে সম্মেলনে জানানো হয়।

 

অর্থনীতি থেকে আরো পড়ুন