Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

রাজনীতি

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৮:৩৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচনি ভাষণ দেবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 

ইসির চিঠিতে যা বলা হয়েছে 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

বরাদ্দের নিয়মাবলি 

নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে। 

বিএনপি প্রধানের ভাষণ 

ইসি জানিয়েছে, অন্য কোনও রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধানকে তাদের চাহিদামত আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন। অন্য কোনও দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে। 

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।  

 

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন