Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

রাজনীতি

`তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম'

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৬

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান যেহেতু আমাকে গলাচিপা বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম।’ 

গতকাল সোমবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবেন বলে মন্তব্য করেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবেন। পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) জয়-পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে।’

এসময় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্যসচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্যসচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব মো. জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকারের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।

 

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন