Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান | ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা

সিলেট

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৫২

উৎসবমুখর পরিবেশে  আগামীর সমৃদ্ধির প্রত্যয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড’র ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানে কর্মরত প্রতিনিধিবৃন্দ।

এরপর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, বর্তমান পৃথিবী সম্পূর্ণ আইটিনির্ভর। আইটি ল্যাব সলিউশন্স এই ধারার সাথে তাল মিলিয়ে অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে। এখন সময় এসেছে দক্ষ লোকবল তৈরিতে আরও বড় উদ্যোগ নেওয়ার, যাতে আমাদের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলে বহিঃবিশ্বে অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে টেগোর সেন্টার সিলেটের নির্বাহী প্রধান ও লেখক মিহিরকান্তি চৌধুরী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আইটি ল্যাব সলিউশন্স যুগোপযোগী সফটওয়্যার ডেভেলপমেন্ট ও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির আহমেদ করোনাকালীন সংকটের কথা স্মরণ করে বলেন, ২০২০ সালে মহামারীর সময় যখন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখন আইটি ল্যাব সলিউশন্স তাদের অটোমেশন সফটওয়্যার পাঠশালার মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অভাবনীয় সহযোগিতা করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ফুয়াদ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানটি আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিশেষ ভূমিকা রাখছে। এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ইন্টার্নশিপ বা শিক্ষানবিশ কোর্স চালু থাকায় মেধাবী শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে।

সভাপতির বক্তব্যে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের চেয়ারম্যান নিরঞ্জন দে যাদু বলেন, আমরা সময়োপযোগী ও নিত্যনতুন সম্ভাবনাময় সফটওয়্যার তৈরি করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সিলেটের নাম উজ্জ্বল করতে চাই। আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেবরাজ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আশরাফুল কবির এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, অন্যান্য সম্মানিত গ্রাহক, শুভানুধায়ী সহ আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের অন্যান্য পরিচালক বৃন্দ।

অনুষ্ঠানে আইটি ল্যাব সলিউশন্স এর প্রতিনিধিদের কর্মদক্ষতার উপর পুরস্কৃত করা হয় এবং বছরের সেরা প্রতিনিধি হিসেবে মনোনীত হয় অপি রানী দাশ। এছাড়াও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন