Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

সিলেট

হবিগঞ্জের লাখাইয়ে হাঁস চুরির জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

হবিগঞ্জের লাখাইয়ে হাঁস চুরির জেরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার ১০–১২টি হাঁস চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আফজাল আলির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও তা কথাকাটাকাটি ও হাতাহাতিতে রূপ নেয়। পরে পন্ড হয়ে যায় শালিস।

এরই জের ধরে রোববার পুনরায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল বিনিময় হয়। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জা‌হিদুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সিলেট থেকে আরো পড়ুন