Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

শিক্ষা

এবার শিশু কিশোরদের কানধরে উঠবোস করালেন ডাকসু সদস্য সর্বমিত্র

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ২০:৩২

ভিডিও থেকে নেওয়া ছবি। সংগৃহিত

এবার ডাকসুর কার্য নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে এক দল খেলতে আসা শিশু কিশোরদের কানধরে উঠবোস করিয়েছেন—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে একদল শিশু কিশোরের দিকে এগিয়ে যাচ্ছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছিলেন। তারা নিজেরা কানধরে উঠবোস করছেন। লাঠি হাতে সর্বমিত্র চাকমা তাদের দিকে তেড়ে যাচ্ছেন।

ছড়িয়ে পড়া ভিডিওটি গত ৬ জানুয়ারির বলে বিভিন্ন ফেসবুক পেজে বলা হচ্ছে। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর সর্বমিত্র চাকমার ওপর ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।  

আবিদুর রহমান নামের একজন ভিডিওটি পোস্ট করে লিখেছেন,  ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানে ধরে উঠবোস করাচ্ছেন। অপরাধ—বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছে।

অথচ বাচ্চারা কোনো অন্যায় করে থাকলে তার বিচারের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটাই শিবিরের শাসনব্যবস্থার নমুনা। এইটুক ক্ষমতাকে পুঁজি করেই এই অবস্থা করতেছে।

ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামীম।

 

তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন,  সর্বমিত্র চাকমা নামক এ আজিব প্রাণীটার আগমন ঢাবিতে  হলো কিভাবে…আল্লাহই ভালো জানেন। এ প্রাণীটাকে কোন চিড়িয়াখানায় পাঠানো যায় নাকি মাসায় মারা সাফারি পার্কে পাঠানো উচিত?

মনোয়ার হোসেন নামের একজন লিখেছেন, ঢাকা শহরে ছোট বাচ্চাদের খেলার জায়গাগুলাকে সিস্টেম্যাটিকালি মুছে দেওয়া হয়েছে, কোনো কিশোর যদি নিয়ম না বুঝে কোনো এলাকায় প্রবেশ করে, তাহলে প্রাচ্যের অক্সফোর্ড এর শিক্ষার্থীদের উচিত সুন্দর ভাষায় বুঝিয়ে বলা। লাঠি হাতে, কান ধরিয়ে ভীতিকর পরিস্থিতির উদ্রেক করে শাসন করার এখতিয়ার সর্বমিত্র চাকমাকে কে দিয়েছে?  সেখানে দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী, দিনে দুপুরে নিজের অদৃশ্য ক্ষমতার ছড়ি ঘুরিয়ে সাধারণ জনগণের মনে আমাদের সম্মানহানি ছাড়া আর কিছু করছে না।

এর আগে এক বৃদ্ধকে লাঠি হাতে তেড়ে গিয়ে সমালোচনায় পড়েছিলেন সর্বমিত্র চাকমা।

 

শিক্ষা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন