Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

শিক্ষা

ডাকসু নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ২৩:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডাকসু ভবন সম্পর্কে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের দেওয়া বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু নেতৃবৃন্দ। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার (২৫ জানুয়ারি) রাতে ক্যাম্পাসে ওই জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। 

রোববার রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকসু সদস্য হেমা চাকমার নেতৃত্বে একদল শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা শামীম আহসানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শামীম আহসানের বক্তব্যকে ‘অশ্লীল, কুরুচিপূর্ণ ও অর্বাচীন’ হিসেবে আখ্যায়িত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা, সুনাম ও ঐতিহ্যকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছে।” ভবিষ্যতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেছে প্রশাসন। 

এদিকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বিবৃতিতে বলেন, “শামীম আহসানকে অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি আজকের মধ্যে তিনি ক্ষমা না চান, তবে আগামীকাল তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির মামলা দায়ের করা হবে।” 

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে বরগুনা জেলা জামায়াত নেতা শামীম আহসান ডাকসু ভবন ও এর কার্যক্রম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

 

শিক্ষা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন