Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

জীবনযাপন

ভূমিকম্পের পর ‘ট্রমা’ কাটছে না?

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ ১৫:২৩

হঠাৎ করেই শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মানুষজনের মধ্যে দেখা দেয় তীব্র আতঙ্ক। অনেকেই নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।  অনেকে এখনও ভূমিকম্প নিয়ে ট্রমার মধ্যে আছেন। কেউ কেউ রাতে ঘুমাতে গিয়েও আতঙ্ক অনুভব করেছেন। শনিবার গাজীপুরে আবার ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে সবারই মনে দুশ্চিন্তা আবারও যদি হয় ভূমিকম্প তাহলে কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, এটি স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে একটি।

ভূমিকম্পের ট্রমা কাটিয়ে উঠতে করণীয়

নিরাপত্তা এবং ব্যক্তিগত যত্নকে অগ্রাধিকার দিন: এর অর্থ হল আপনার আশেপাশের পরিবেশ নিরাপদ রাখার জন্য পদক্ষেপ নিন। ভূমিকম্প হলে কীভাবে নিজে ও পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবেন সে ব্যাপারে মনোযোগ দিন। 

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম: গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে

অন্যদের সাথে কথা বলুন: ভূমিকম্পের পরে ভয়, উদ্বেগ থাকাটা স্বাভাবিক। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের খোঁজ নিন। তাদের সঙ্গে কথা বলুন। অন্যদের সঙ্গে নিজের উদ্বেগ শেয়ার করলে মানসিক চাপ কমবে। 

সংবেদনশীল সংবাদ থেকে দূরে থাকুন: খুব বশি আতঙ্কিত থাকলে ভূমিকম্প সম্পর্কিত সংবাদ দেখা বা পড়া থেকে আপাতত দূরে থাকুন। তা না হলে মনের ওপর আরও চাপ পড়বে। 

পেশাদার কারও সাহায্য নিন: খুব বেশি মানসিক চাপ বোধ করলে পেশাদার কোনো মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। 

 

জীবনযাপন থেকে আরো পড়ুন