Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

জীবনযাপন

কীভাবে ফুলকপি রান্না করলে গ্যাসের সমস্যা কমে

প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬ ২৩:৫৯

শীতকাল মানেই শাকসবজির রাজত্ব। এর মধ্যে ফুলকপি আবার বিশেষ জনপ্রিয়। এই সবজিতে ভিটামিন সি, কে এবং ফাইবার, ক্যালশিয়ামের মতো পুষ্টি রয়েছে। কিন্তু অনেকের শুধু ফলকপি নয়,ক্রুসিফেরাস জাতীয় শাকসবজি যেমন-বাঁধাকপি, ব্রকোলি খেলেও পেটফাঁপা, গ্যাস, বদহজম হয়। তবে রান্নার সময়ে কিছু কৌশল মেনে চললে এই সমস্যা এড়ানো যায়। যেমন-

১. ফুলকপি কাটা মাত্রই কড়াইতে দেবেন না। রান্না করার অন্তত ৩০ মিনিট আগে সব্জিটি কেটে রাখুন। এতে ফুলকপিতে থাকা উৎসেচকগুলি বেরিয়ে যাবে এবং গ্যাস-অম্বল হওয়ার ঝুঁকি কমবে। 

২. ফুলকপি রান্না করার আগে গরম পানিতে ভাপিয়ে নিতে পারেন। ব্রকোলি ও বাঁধাকপি রান্না করার আগেও এই নিয়ম অনুসরণ করতে পারেন। এতে সব্জি সহজপাচ্য হয়ে যায়। গরম পানিতে ভাপিয়ে নেওয়ার পরে সেটি ভাজতে পারেন।

৩. ফুলকপি রান্নায় ধনিয়া, জিরা, মৌরি, আদা, হলুদের মতো মসলা ব্যবহার করুন। এই ধরনের মসলাগুলো বদহজম প্রতিরোধে  করে। সেই সঙ্গে প্রদাহ দূর করে। তবে রান্নায় তেল-মসলা একটু কম ব্যবহার করাই ভালো। 

৪. একটু সময় নিয়ে ফুলকপি-বাঁধাকপি রান্না করতে পারেন। আঁচ কমিয়ে ধীরে ধীরে রান্না করুন। যত বেশি সময় ধরে রান্না করা হবে, সব্জি ততই নরম এবং সহজপাচ্য হয়ে উঠবে। এতে ফুলকপি-বাঁধাকপি খেলেও গ্যাস হবে না।

৫. ফুলকপি খেয়ে যদি পেটে অস্বস্তি হয়, তা হলে বেশি করে পানি খান। পাশাপাশি মৌরির চা, আদার পানি, জিরে ভেজানো পানি ইত্যাদি খেতে পারেন। এগুলো বদহজম দূর করতে সাহায্য করে।

 

জীবনযাপন থেকে আরো পড়ুন