Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

প্রবাস

‘নামেই আন্তর্জাতিক, কাজে নয়’- সিলেট ওসমানী বিমানবন্দর উন্নয়নের দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ ২৩:৩৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামসর্বস্ব অবস্থা থেকে বের করে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়েছে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল’। একই সঙ্গে বিমানের ভাড়া নির্ধারণে বৈষম্য রোধ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।

বুধবার (১৯ নভেম্বর) ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন কাউন্সিলের নেতারা।

সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।

বক্তব্য দেন- সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান শাহীন, খালেদ চৌধুরী, ইস্তাহার উদ্দিন, কদর উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, লায়েক মিয়া, মশিউর রহমান, ময়নুল ইসলামসহ আরও অনেকে।

‘নামেই আন্তর্জাতিক, কাজে নয়’- এমনটা উল্লেখ করে বক্তারা বলেন, ‘বিপুলসংখ্যক প্রবাসী সিলেট অঞ্চলের হওয়া সত্ত্বেও বিমান ভাড়া, ফ্লাইট সংখ্যা এবং সেবায় বৈষম্যের শিকার হচ্ছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত রাডার ব্যবস্থা, মানসম্পন্ন গ্রাউন্ড হ্যান্ডলিং, আন্তর্জাতিক রুটে পর্যাপ্ত ফ্লাইট এবং আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করা জরুরি।’

তারা আরও দাবি করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া নীতিতে অস্বচ্ছতা ও সিন্ডিকেটের কারণে প্রবাসীরা অতিরিক্ত টাকা গুনতে বাধ্য হন। অবিলম্বে ন্যায্য ভাড়া, নিয়মিত ফ্লাইট পরিচালনা এবং প্রবাসীবান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনের নেতারা বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পর্যটন ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুললে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারের গুরুত্ব ও দ্রুত পদক্ষেপই এখন সময়ের দাবি।

 

প্রবাস থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন