Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

প্রবাস

ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য ইতা‌লি দূতাবাসের বার্তা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪

ইতালিতে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পে‌তে হ‌বে, সে বিষয়ে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতা‌লির দূতাবাস।

সোমবার ঢাকার ইতা‌লি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এক বিজ্ঞপ্তি‌তে এ বার্তা জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে উল্লেখ করা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়।

যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে ।

ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।

 

 

প্রবাস থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন