Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

জীবনযাপন

‘আশি-ইউ’ করলে পায়ের ব্যথা ১০ মিনিটেই উধাও হবে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ১৩:১১

জাপানের প্রাচীন পদ্ধতি ‘আশি-ইউ’ বা জাপানি ফুট-সোকের মাধ্যমে মাত্র ১০-১৫ মিনিটে পায়ের ব্যথা কমানো সম্ভব। এই পদ্ধতি শুধু পেশির শক্তি বাড়ায় না, মানসিক চাপও কমায়। অতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠা বা ঘুমের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সহজ করে বললে পা ভিজিয়ে রেখেই যাবতীয় ব্যথাবেদনা দূর করার উপায় শিখিয়েছেন জাপানিরা। এটি জাপানের বহু প্রাচীন এক পদ্ধতি যার নাম ‘আশি-ইউ’। অর্থাৎ, ‘জাপানিজ় ফুট-সোক’। ঈষদুষ্ণ জলে পা ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। তাতেই সব সমস্যার সমাধান হবে। এখন মনে হতেই পারে, ব্যথা দূর করতে হালকা গরম জলে অনেকেই পা ভিজিয়ে রাখেন। তাতে আর নতুন কী আছে! কিন্তু জাপানি পদ্ধতিতে শুধু পা ভেজানোর কথা বলা হয়নি। এর সঙ্গে আরও কয়েকটি কাজও করতে হবে।

কী এই ‘আশি-ইউ’?

বড় গামলার মতো পাত্রে উষ্ণ জল ভরুন। এমন ভাবে পা রাখতে হবে যাতে গোড়ালি অবধি সম্পূর্ণ ডুবে থাকে। জলের তাপমাত্রা আরামদায়ক হওয়া উচিত। এই জলে সামান্য সৈন্ধব লবণ, রোজ়মেরি মেশাতে হবে। চাইলে ল্যাভেন্ডার অয়েলও মেশাতে পারেন। এ বার পা ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। ২০ মিনিট অবধিও পা ভেজাতে পারেন।

পা যত ক্ষণ জলে ডুবিয়ে রাখবেন তত ক্ষণ মন স্থির রাখতে হবে। ওই সময়ে কথা বলা বা মোবাইল দেখা চলবে না। হালকা কোনও মিউজিক বা গান চালিয়ে রাখতে পারেন। দুই হাত কোলের উপর রেখে গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে। অর্থাৎ, যত ক্ষণ পা ভিজবে ততটা সময়ে ডিপ ব্রিদিং করতে থাকুন। এতে মন স্থির হবে, মনঃসংযোগ বাড়বে। মানসিক চাপ ধীরে ধীরে কমতে থাকবে। মিনিট ১৫ বা ২০ পরে পা তুলে নিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে মোজা পরে নিন।

উপকারিতা কী কী?

জাপানের এই পদ্ধতির উপকারিতা বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থের গবেষণা বলছে, জাপানিজ় ফুট-সোক পদ্ধতির অনেক উপকারিতা রয়েছে। গরম জল রক্তনালিকে প্রসারিত করে, ফলে পা ও সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এটি হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভাল।

পায়ের স্নায়ু ও পেশির কার্যকারিতা বৃদ্ধি করে এই পদ্ধতি। ফলে যেমন পেশির সক্রিয়তা বাড়ে, তেমনই মানসিক চাপও কমে।

কম ঘুমের সমস্যায় যাঁরা ভুগছেন বা অনিদ্রার জন্য ওষুধ খেতে হয়, তাঁদের জন্য খুবই উপকারী এই পদ্ধতি। রাতে শোয়ার আগে মিনিট ১৫ এই ভাবে পা ভিজিয়ে রাখলে, ভাল ঘুমও হবে এবং ঘুমের সময়ে দুশ্চিন্তা এসে ঘিরে ধরবে না। মানসিক প্রশান্তি থাকবে।

উষ্ণতা লোমকূপকে খুলে দেয় এবং মৃদু ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বার করে দিতে সাহায্য করে।

অতিরিক্ত উদ্বেগ বা উৎকণ্ঠায় যাঁরা ভোগেন, মাঝেমধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ হয়, তাঁরা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে দেখতে পারেন। এতে মন ভাল থাকবে, উদ্বেগ অনেক কমে যাবে।

 

 

জীবনযাপন থেকে আরো পড়ুন