Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সাহিত্য

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু একুশে বইমেলা, লাগবে না স্টল ভাড়া

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২৩

ফাইল ছবি

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।

যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয় একুশে বইমেলা। এ বছর জাতীয় সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেটি পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে।

 

সাহিত্য থেকে আরো পড়ুন