সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নিবাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সংসদ ভবনেই বৈঠকে বসছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এনসিপি জানায়, এই ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ ভবনে বৈঠকে বসবেন কিছুক্ষণের মধ্যে এবং সেখানে শপথ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর জয়ী সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সকালে গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
রাজনীতি থেকে আরো পড়ুন