Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

রাজনীতি

বিরোধিতার নাটক বন্ধ করতে বললেন মাহফুজ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৪৯

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি এ নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল।”

তিনি আরও লেখেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাহফুজ আলমের পোস্টে প্রায় ৯ হাজার রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে পাঁচশরও বেশি।

 

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন