Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

বিনোদন

নিরাপত্তা শঙ্কায় মেঘনা আলমের জিডি

জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২০

ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ ও নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রমনা থানায় তিনি এই জিডি করেন।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনি প্রচারণা শুরুর কথা ছিল। কিন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।

মেঘনা আলমের দাবি, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকা। এই আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। ভয়ের কারণে সাধারণত নারীরা এই আসনে প্রার্থী হতে চান না। এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জিডিতে উল্লেখ করেন।

মেঘনা আলম জানান, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।

 

বিনোদন থেকে আরো পড়ুন