Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

বিনোদন

মাথায় অস্ত্রোপচার: অভিনেত্রী তানিয়া বৃষ্টি 'আউট অব ডেঞ্জার'

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৯

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন। রোববার রাতে রাজাধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরদিন অভিনেত্রীর স্বাস্থ্যের অবস্থা জানালেন নির্মাতা রায়হান খান।

আজ সোমবার দুপুরে তিনি বলেন, ‘তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টায় অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। বলা যায় এখন তিনি আউট অব ডেঞ্জার। স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবারের সদস্য ছাড়া আপাতত কেউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগের দিন হাসপাতাল থেকে এই নির্মাতা জানান, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্টে তানিয়া লেখেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

 

বিনোদন থেকে আরো পড়ুন