Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

আইন

জঙ্গি অভিযানে ৯ মৃত্যু: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১৭:১২

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে জঙ্গি অভিযানে ৯ জনের মৃত্যুর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

একইসঙ্গে এ মামলায় পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। 

পলাতকদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মনিরুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণ গুলিতে নিহত হয়।

 

আইন থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন