Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

অন্যান্য

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ২৩:৫৪

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এসময় তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কি না।

জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন। আমরা বিশ্বাস করি, জবাবদিহিতা থাকা উচিত।’

প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে ফারহান হক বলেন, ‘আপনি যেমনটি জানেন, যেমন আপনি এখন উল্লেখ করলেন, জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই, জবাবদিহিতা থাকা দরকার। তবে, এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার।’

উল্লেখ্য, ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ।

 

অন্যান্য থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন