Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণার দাবি | `তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম' | ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান

আইন

চট্টগ্রামে `নিজস্ব পদ্ধতিতে' অস্ত্র তৈরি করা দুই ভাই গ্রেফতার

প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬ ১৪:২৩

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সালাউদ্দিন রুমি (৫১) ও তার বড় ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৭) নামের দুই জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এ ছাড়াও অভিযানে চারটি শট গান, দুটি পিস্তল (ম্যাগাজিনসহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।

বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান বলেন, গ্রেফতার দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার বাসিন্দা আবুল বশরের দুই ছেলে। সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে। এরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল বলে অভিযোগ আছে। 

 

আইন থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন