Eibela News আজ শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

অর্থনীতি

প্রধান ২ কাজের কথা জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:০২

নতুন অর্থমন্ত্রী হয়ে প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি সচিবালয়ে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রধান দুই কাজের কথা জানান।

আমীর খসরু বলেন, “অর্থনীতির সার্বিক সুফল যেন দেশের সর্বস্তরের মানুষ সমানভাবে পায় সেটি নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। এছাড়া রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সবগুলোই সমস্যাগ্রস্ত। এসব সমস্যাগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমস্যা মুক্ত করে কার্যকর করাই হবে আমার দ্বিতীয় কাজ।”
 
সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে নতুন মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন আমীর খসরু। আর বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ নেন বিএনপির এ শীর্ষ নেতা।

 

অর্থনীতি থেকে আরো পড়ুন