Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

স্বদেশ

মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৭

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে নেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রাষ্ট্র যথাযথভাবে সংরক্ষণ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

আসাদুজ্জামান বলেন, চ্যালেঞ্জ আছে পাহাড় সমান। তবু মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাবো। গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করবো।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করবো।

 

স্বদেশ থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন