Eibela News আজ মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

অন্যান্য

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭:৪৮

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সেখানকার আবহা শহরে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী কন্যা সুবহা আক্তার। একই ঘটনায় প্রাণ হারান প্রাইভেটকারের চালক মো. জিলানী বাবর (৩০)। 

গুরুতর আহত হয়েছেন মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১)। তাকে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মিজানুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ৩ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে যান। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। খবরটি নিশ্চিত করেন নিহতের বড় ভাই বাহারুল আলম। একই সঙ্গে প্রবাসী স্বজনদের মাধ্যমেও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

 

অন্যান্য থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন