Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

আইন

খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ০০:২২

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব লবণচরা থানার আশি‌বিঘা এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ঘটনাস্থ‌লের পা‌শের একটি সেলুনে বসে ছিল রাকিব। হঠাৎ দুই যুবক সেলুন থে‌কে রাকিবকে টে‌নে বের ক‌রে রাস্তায় নিয়ে যায়। তারা রাকিবের মাথায় পর পর দুইটি গু‌লি ক‌রে। রাকিব মাটিতে লুটিয়ে পড়লে ওই দুই যুবক হেঁটে রাস্তা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাকিবকে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
 
তিনি বলেন, নিহত রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরু‌দ্ধে মাদকসহ তিন‌টি মামলার তথ্য পাওয়া গে‌ছে। হামলকারীদের কয়েকজনের নাম পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে।

 

আইন থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন