Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

স্মরণ

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুক্রবার

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১৭:২০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় সভা শুরু হবে। সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক, বিশিষ্টজনেরা অংশ নেবেন। অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরাও।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাতদিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিনদিনের শোক। এরমধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

 

স্মরণ থেকে আরো পড়ুন