Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

চাকুরি

এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদ ৬৭ হাজার ২০৮

আবেদনবিষয়ক নানা নির্দেশনা

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ১১:২৭

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ) অনুযায়ী প্রার্থীদের জন্য বিস্তারিত আবেদন নির্দেশনা প্রকাশ করেছে। এ বিজ্ঞপ্তির আওতায় সারা দেশে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএ জানায়, এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক।

বয়সের ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে— ৪ জুন ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ গণনা করা হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত।

আবেদন সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। প্রার্থীদের এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd থেকে নির্ধারিত e-Application ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, যা আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

অনলাইন আবেদন ফরম পূরণ শুরু হয়েছে ১০ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ জানুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত।

বিষয় ও পদভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা, আবেদন ফরম এবং নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd থেকে জানা যাবে।

 

চাকুরি থেকে আরো পড়ুন