Eibela News আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ... |
সর্বশেষ
বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন | বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব: জামায়াত আমির | জামায়াত কয়দিন পর হয়তো বলবে, গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী | র‍্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’; শিগগিরই আদেশ জারি | পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশই থাকছে | শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার হিসাব দিল টিআইবি, ৪৫৩টি হত্যা মামলা | জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ | রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে: শফিকুর রহমান | ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা | দ্য উইককে মির্জা ফখরুল: শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত

প্রযুক্তি

দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেট গতিতে বড় চমক বিটিসিএলের

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ১৭:৫৫

ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘোষিত প্যাকেজ আপগ্রেড অনুযায়ী, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত করা হয়েছে। ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি উন্নীত হয়ে হয়েছে ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’। একই মূল্যের ক্যাম্পাসের ১৫ এমবিপিএস প্যাকেজে এখন মিলবে ৫০ এমবিপিএস গতি।

এছাড়া ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজটি ৫০ এমবিপিএস, ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি ১০০ এমবিপিএস এবং ১১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজটি এখন ১২০ এমবিপিএস গতিতে সেবা দেবে।

উচ্চগতির প্যাকেজগুলোর মধ্যে ১৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজটি উন্নীত হয়ে হয়েছে ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজটি ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজটি এখন ১৭০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা দেবে।

এই উদ্যোগের ফলে বিটিসিএল গ্রাহকরা আগের একই খরচে আরও দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। বিটিসিএল কর্তৃপক্ষ আশা করছে, এই গতি বৃদ্ধি অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি যোগ করবে।

বিটিসিএল মনে করে, এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

 

প্রযুক্তি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন